বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ-কে আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুবুল হক এবং পরিচালক (জনসংযোগ) সোহেল আহসান নিপু উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বাংলাদেশ ইউনিভার্সিটির সার্বিক কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়। সেই সাথে তাঁকে ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানানো হলে তিনি তা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইউনিভার্সিটি পরিদর্শনের আশাবাদ ব্যক্ত করেন।
Bangladesh University
ALL