গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ববি হাজ্জাজ'কে বাংলাদেশ ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। আজ রোববার (৩ মে ২০২৬) সচিবালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর নিজ দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক এবং পরিচালক (জনসংযোগ) সোহেল আহসান নিপু।
সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে বাংলাদেশ ইউনিভার্সিটির সার্বিক শিক্ষাকার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের আমন্ত্রণ জানানো হলে তিনি তা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং অচিরেই বাংলাদেশ ইউনিভার্সিটি পরিদর্শনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
#BangladeshUniversity #BU #বাংলাদেশ_ইউনিভার্সিটি #BobbyHajjaj #ববি_হাজ্জাজ #MinistryOfPrimaryAndMassEducation #MoPME #প্রাথমিক_ও_গণশিক্ষা_মন্ত্রণালয় #Dhaka13 #ঢাকা_১৩ #CourtesyVisit #সৌজন্য_সাক্ষাৎ #HigherEducationBD
ALL