বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের ঈদ আনন্দ ভাগাভাগি।
বিউসিসির উদ্যোগে বাংলাদেশ ইউনিভার্সিটি “ঈদ আনন্দ ভাগাভাগি উৎসব” আয়োজন করে। ক্রাউড ফান্ডিং ব্যাতিত শুধুমাত্র বিইউসিসি এর রেজিস্টার্ড সদস্যদের ডোনেশন এর মাধ্যেমে ৫১,৮০০ টাকা বা অর্ধলক্ষ টাকারও বেশী টাকার ঈদ আনন্দ সামগ্রী বিতরন করা হয়। অর্থ এবং উপহার সামগ্রী সমূহ, ভাগে ভাগে বিভিন্ন স্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কাজে লাগানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হলো –
১. ৩০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ । প্রতিটি ব্যাগে ঈদের দিনের খাদ্য সামগ্রীর সাথে আলাদা করে ২০০ টাকা নগদ দেওয়া হয় প্রতি পরিবারকে ঈদের দিনে মুরগী কিনবার জন্যে।
২. ৭০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ। প্রকৃত অভাবিদের ইফতার পৌঁছে দিতে, টিম করে মোহাম্মদপুর তিনরাস্তার বস্তি, বাস স্ট্যান্ড, রাস্তার ভিক্ষুকদের খুঁজে বের করে- তাদের হাতে পৌছে দেয়া হয় ইফতার। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সদস্যদের জন্যও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
৩. বিউসিসির ডোনেশনের ফান্ডের একটি অংশ দান করা হয় পথশিশুদের পাঠদানকারী একটি স্কুলের বাচ্চাদের ঈদের নতুন জামা কেনাকাটার জন্যে।
৪. ছোট আরেকটি অংশ প্রদান করা হয় আমাদের ভার্সিটির ক্লিনার/স্টাফ রতন ভাইকে উনার মেয়ের বিবাহে উপহার হিসেবে।
বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব এর পক্ষ থেকে যাদের হাতে ঈদ উপহার সামগ্রী বা ইফতার তুলে দেয়া হয়েছে তাদের আত্নসম্মান অক্ষুণ্ণ রাখতে তাদের সাথে কোনো ফটোসেশন করেনি। স্কুলের ছবিগুলো স্কুলের এবং গার্ডিয়ানদের অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে অন্যদের উৎসাহিত করার জন্যে।
তবে এই ইভেন্টের সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিলো তা হলো – বিইউসিসি চ্যারিটিকে , চ্যারিটি হিসেবেই নিয়েছে। চ্যারিটির অর্থের জন্য তারা কারো মুখাপেক্ষী হয় নি। তাদের ক্লাবের সদস্যরা নিজেদের ঈদের জন্য বরাদ্দ টাকা থেকে কিছু কিছু খরচ কম করে, সেই টাকা তাদের ফান্ডে দান করেছেন। তারা মনে করেছেন – ঈদের পাঞ্জাবী ৪০০০ টাকায় না কিনে ৩৫০০ টাকায় কিনলে – বেঁচে যাওয়া ৫০০ টাকা দিয়ে একজন কে ইফতার করালে তাদের নিজেদের বেশী আনন্দ লাগবে। কারো ঈদের দিনের পোলাওয়ে প্লেটে তাদের এই টাকা যুক্ত হলে তারা নিজেরা আরো বেশী খুশি হবেন। এটই ভাবনা থেকেই সবাই নিজেরা টাকা দিয়েছেন, বাজার করেছেন এবং বিতরন করেছেন ঈদের খুশি। বিইউসিসির সকল সদস্যদের জন্য আপনারা দোয়া করবেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের পথচলা আরো মসৃণ হউক সেই প্রত্যাশায়।
#BUCulturalClub #CulturalClubBU #BangladeshUniversity #BangladeshUniversityCulturalClub
ALL