🎉 আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉
বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে ২০২৬ সালে বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ⚖️
MCQ, Written এবং Viva এই তিনটি ধাপ অতিক্রম করে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মোটেই সহজ বিষয় নয়। প্রতিটি ধাপে আপনাদের একাগ্রতা, মেধা, ধৈর্য ও নিরলস পরিশ্রমের যে পরিচয় ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসনীয়।
আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের মাধ্যমে আপনারা নিজেদের যোগ্যতা ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আপনাদের এই গৌরবময় সাফল্যে আইন বিভাগ তথা বাংলাদেশ ইউনিভার্সিটি গভীরভাবে গর্ববোধ করছে।
নিচে প্রদত্ত গুগল ফর্মটি পূরণ করার জন্য আহবান করছি। আপনারা লিংকে ক্লিক করে অথবা QR কোড স্ক্যানের মাধ্যমে সহজেই ফর্মটি পূরণ করতে পারবেন।
https://docs.google.com/forms/d/15iGmvUJiabwdIxfqo2u99vvTxdRgN9AvTiNMDidhxX8/viewform
আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদান্তে
আইন বিভাগ
বাংলাদেশ ইউনিভার্সিটি
ALL