Bangladesh University Debate Club (BUDC)
বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আমাদের সম্মানিত উপদেষ্টাদের সমন্বয়ে Bangladesh University Debate Club (BUDC)-এর একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিবেট ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং বিতর্কচর্চাকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরা তাদের প্রত্যাশা, ভাবনা ও পরামর্শ তুলে ধরেন, যা আগামী দিনের পথচলাকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত সভায় নিয়মিত ডিবেট সেশন, প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি, পাশাপাশি অন্তঃবিশ্ববিদ্যালয় ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে এসব কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের বিষয়ে মতামত প্রদান করা হয়।
সবার সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক আগ্রহ আমাদের নতুন যাত্রাকে আরও শক্তিশালী করেছে। আমরা বিশ্বাস করি, সকলের সহযোগিতায় BUDC আবারও একটি প্রাণবন্ত বিতর্ক সংস্কৃতি গড়ে তুলবে।
— Bangladesh University Debate Club (BUDC)
ALL