A, B, C, D – Anybody Can Debate. 🎤
বাংলাদেশ ইউনিভার্সিটি ডিবেট ক্লাব বিশ্বাস করে, যে কেউ চাইলে যুক্তি ও বিতর্কে দক্ষ হতে পারে, শুধু প্রয়োজন চেষ্টা, অনুশীলন এবং প্রশিক্ষণ। আমরা বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থীর মধ্যে এই ক্ষমতা রয়েছে, এবং আমরা চাই সবাই সেটাকে বিকাশের সুযোগ পাক। নতুন এই পথচলায় আমরা সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে একটি প্রাণবন্ত বিতর্ক সম্প্রদায় গড়ে তুলতে চাই।
এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ইউনিভার্সিটি ডিবেট ক্লাব একটি উন্মুক্ত আলোচনা সভা আয়োজন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতামত, পরামর্শ এবং দিকনির্দেশনা স্বাগত জানানো হবে। আমরা একসাথে ভাবতে চাই, কীভাবে ডিবেট ক্লাবকে আরও সক্রিয়, সুসংগঠিত এবং সাফল্যমণ্ডিত করা যায়।
📍 স্থান: বাংলাদেশ ইউনিভার্সিটি মাঠ
🕛 সময়: আগামীকাল, দুপুর ১২টা
যারা নতুন কিছু শিখতে চায়, নিজের ভাবনা প্রকাশ করতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংস্কৃতির অংশ হতে চায়, তাদের জন্য এটি একটি উন্মুক্ত সুযোগ। আসুন, একসাথে ভাবি, বলি এবং ডিবেট ক্লাবের নতুন যাত্রাকে আমরা সবাই মিলে শক্তিশালী করি।
Bangladesh University Debate Club (BUDC)
ALL