“হাত বাড়াই উষ্ণতায়” শিরনামে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (BUCC)-এর উদ্যোগে ১৩ই জানুয়ারি ২০২৬ তারিখে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে আয়োজিত হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন
বাংলাদেশ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য
অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং সম্মানিত রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)।
শীতার্ত মানুষদের সহায়তায় BUCC ডোনেশন সংগ্রহ করে যার একটি অংশের অর্থ দিয়ে শীতবস্ত্র ক্রয় করে বিতরণ করা হয় এবং পরবর্তীতে অবশিষ্ট অর্থ ব্যবহার করে রাস্তার ধারে খোলা আকাশের নিচে শুয়ে থাকা মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এই কার্যক্রমের আওতায় ১২০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র এবং ৪০ জনকে কম্বল প্রদান করা সম্ভব হয়েছে।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত সকল শিক্ষকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।তাদের সার্বিক সহায়তায় এই মহতি কার্যক্রম সুচারু ভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে ।
এছাড়াও, বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (BUCC)-এর সাব-কমিটির সদস্যদের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।
সবার সম্মিলিত সহযোগিতা ও মানবিকতার এই উদাহরণ আমাদের ভবিষ্যতেও সমাজের কল্যাণে এমন ইতিবাচক ও মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে অনুপ্রাণিত করবে।
সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
মানবিকতায় সকলের পাশে বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।💖
Bangladesh University
ALL