বাংলাদেশ ইউনিভার্সিটিতে SPARK Lecture Series–এর প্রথম সেশন অনুষ্ঠিত।
বাংলাদেশ ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের উদ্যোগে আয়োজিত SPARK Lecture Series–এর প্রথম সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেশনের বিষয় ছিল “Career Paths in Network & Cyber Security for EEE Graduates”।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল হক, জেনারেল ম্যানেজার, আইটি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি নেটওয়ার্কিং ও সাইবার সিকিউরিটি পেশায় আগ্রহী EEE শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল দক্ষতা, আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, বৃহৎ আইটি অবকাঠামো সুরক্ষার বাস্তব চ্যালেঞ্জ এবং শিক্ষাজীবন থেকে কর্মজীবনে উত্তরণের রোডম্যাপ তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ মাহবুবুল হক, রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মিজানুর রহমান, অধ্যাপক ও উপদেষ্টা, EEE বিভাগ। সেশনটির সভাপতিত্ব করেন সৈয়দ খালেদ রহমান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত), EEE বিভাগ।
EEE বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও সেশনে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ, যেখানে শিক্ষার্থীরা নেটওয়ার্ক ও সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন তুলে ধরে এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও দিকনির্দেশনা লাভ করে।
SPARK Lecture Series–এর উদ্বোধনী সেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক বিভাগ অতিথি বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Bangladesh University
ALL